ঢাকাSunday , 26 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১

Link Copied!

সুনামগঞ্জ ছাতকের ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
শনিবার রাতে এ সংঘর্ষ ঘটে। নিহত খসরু মিয়া (৪০) জহিরপুর গ্রামের আলতাব আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামের মজু মিয়া ও খসরু মিয়া আপন চাচাতো ভাই। বাড়ির পাশেই ডোবার দখল ও মাছ ধরা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। শনিবার রাতে মাছ ধরাকে কেন্দ্র করে তাদের দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় খসরু মিয়াসহ ১৩ জন আহত হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। রবিবার ভোরে খসরু মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ছাতক থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নাজিম উদ্দীন জানান, মাছ ধরা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।