ড. ইব্রাহিম খলিলের পিতা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামের প্রবীণ মুরব্বী আলহাজ্ব আনোয়ার আলী গাজী আর নেই।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০৬ বছর। গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) তার নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মুহুমের জৈষ্ঠ্য পুত্র ড. ইব্রাহিম খলিল জানান, তার বাবার বয়স প্রায় ১০৬ বছর হয়েছে।
স্থানীয়রা জানান, ফরাজীকান্দি ইউনিয়নের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। তাঁর মৃত্যুতে এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ সরদারকান্দি ঈদগাঁ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে মরহুমের নাতি রুবেল হোসেন জানান, অত্র এলাকার সবচেয়ে প্রবীন ব্যক্তি আলহাজ্ব আনোয়ার আলী গাজী অনেক ইতিহাসের সাক্ষী। তার মৃত্যুতে পুরো এলাকাবাসী শোকাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করছি।

