ঢাকাThursday , 23 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে উখিয়ার জালিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর উখিয়ার পালংখালী ইউপির থাইংখালী ঘোনারপাড়া এলাকার আবুল মনসুরের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি অস্ত্র ইয়াবাসহ বেশ কয়েকটি মামলাও রয়েছে বলে দাবি করেছে র‍্যাব।
কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, মাদক উদ্ধারে গেলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।