ঢাকাMonday , 20 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূলে পরিকল্পনামাফিক টেকসই উন্নয়ন হলেই দেশে প্রকৃত উন্নয়ন হবে

Link Copied!

তৃণমূলে পরিকল্পনামাফিক টেকসই উন্নয়ন হলেই দেশে প্রকৃত উন্নয়ন হবে এবং দেশ এগিয়ে যাবে এই শ্লোগানে টাঙ্গাইলের কাকুয়া ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অগ্রগতি শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে কাকুয়া ইউনিয়ন পরিষদ মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা পরিষদ সদস্য মো. আমিরুল ইসলাম ও ডেমক্রেসিওয়াচ এর সিনিয়র কো-অর্ডিনেটর জিয়াউল করিম। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুধীজনরা উম্মুক্ত আলোচনা পর্বে আগত অতিথিদের বিভিন্ন উন্নয়নমূলক প্রশ্ন করেন এবং অতিথিরা তার জবাব দেন।