ঢাকাSunday , 19 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গল আশ্রায়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভূমি ও গৃহহীনদের জন্য তৈরি করা আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। ১৯ সেপ্টেম্বর (রোববার) দুপুরে নতুন এ প্রকল্পের ঘরে উঠা নারী ও পুরুষের সাথে তিনি কথা বলেন। নির্মিত এবং নির্মাণাধীন বাড়িগুলোর নির্মাণশৈলী ও গুণগতমান, অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই করেন।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মুখ্য সচিব বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভূমিহীনদের এভাবে বাড়ি-ঘর করে দেয়া হয় না। বড় বড় বিল্ডিং করলে কিন্তু সুখ আসে না। সুখ আসে বন্ধুত্বে, সুখ আসে পারিবারিক বন্ধনে। এখানে আপনারা সে রকম একটি অসাধারণ পরিবেশ তৈরি করেছেন। সেটাকে যদি ধরে রাখতে হয় তাহলে সবাই মিলে এখানে বসবাস করে সেই পরিবেশটা যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা সার্থক।
তিনি আরও বলেন, আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে তিনি দেশের হারানো সংস্কৃতি ফিরে পাবে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রায়ন প্রকল্পকে এবাদত হিসেবে বেছে নিয়েছেন। আমরাও এবাদত হিসেবে নিবো। আশা করি, আমরা সবাই মিলে এই যে নুতন একটি যাত্রা শুরু হয়েছে সেটাকে সফল করবো। তিনি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গরূপে কাজ শেষের তাগিদ দেন।
আশ্রায়ন প্রকল্পের আওতায় মাজদিহি এলাকায় উপকারভোগীদের জন্য ৩০০টি ঘর রয়েছে। এর আগে মুখ্য সচিব প্রকল্প এলাকায় গাছের চারা রোপণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের কমিশনার মো. খলিলুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলাপ্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ অন্যান্যরা।