আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : পরিবেশবান্ধব, জীববৈচিত্ত্র্য রক্ষা ও মাটি ধরে রাখার সহায়ক হিসেবে গ্রামীণ সড়কের পাশে তালগাছ রোপণ করে বছরে কোটি কোটি টাকার বাড়তি আয় করা সম্ভব। এ বাড়তি আয়ের পথ খুলে গেছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার হরিপুর-সুদরানা গ্রামবাসীর। এ ব্যতিক্রমী উদ্যোগটি হাতে নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম। তিনি ফোর-জি গতির যুগেও ধীরগতিতে বেড়ে ওঠা তাল গাছকে দেখছেন ভিন্নভাবে। তার পরিকল্পনায় নেয়া হয়েছে গ্রামীণ সড়কের দুই পাশে তাল গাছ রোপণ প্রকল্প। এ আধুনিক যুগে এসে জলবায়ূ পরিবতনে গ্রাম বাংলার তাল গাছ প্রায় হারিয়ে যেতে বসেছে। সমাজে এ কথা প্রচলন রয়েছে যে, তাল গাছের বৃদ্ধি অনেক ধীরগতি বলে তালের চারা রোপণ করে ওই গাছের তাল খাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। যার ফলে বতমানে ফোর-জি ইন্টারনেটের যুগে এ তাল গাছ রোপণ কারো কোন আগ্রহ নেই। হাইব্রীড যত ফলদ ও বনজ গাছ আছে, সেসব গাছের চারা রোপণ নিয়েই ব্যস্ত সবাই। তিনি ইতোপূর্বে বিভিন্ন গ্রামীণ সড়কের পাশে পরীক্ষামূলক কয়েকশ’ তাল গাছের চারা রোপণ করে ব্যাপক সাফল্য দেখতে পায়। এরই ধারাবাহিকতায় উপজেলার বিশা ইউনিয়নের হরিপুর-সুদরানা পাকা সড়ক পর্যন্ত ৩ কিলোমিটার গ্রামীণ সড়কের দুই পার্শ্বে ১০ থেকে ১৫ ফুট দূরত্বে প্রায় ৩ হাজার তালের চারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহযোগিতায় ও বিশা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে তালের চারা রোপণের সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে চারা রোপণের সময় স্থানীয় গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নিজের জমিতে, পুকুরের চারপাশে তাল গাছের চারা রোপণে উদ্যোগী হতে দেখা গেছে।
হর্টিকালচার বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের উৎপাদিত একটি তালগাছ পরিপূর্ণ হতে বা গাছে তাল ধরতে সময় নেয় ৮ থেকে ১০ বছর। এরপর নিয়মিতভাবে প্রতিবছর তাল ধরতে থাকবে। বর্তমানে সারাদেশে তালগাছের সংকট থাকায় প্রতিটি ইউনিয়নবাসীকে তালগাছ রোপণের আহ্বান জানান আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের হরিপুর- সুদরানা গ্রামীণ সড়কে তালগাছ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মো. মেহেদি হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, বিশা ইউপি চেয়ারম্যান ও বিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্যা, নওগাঁ জেলা ছাত্র লীগনেতা হিমেল, বিশা আওযামী লীগনেতা আবুল কাশেম ও ইউপি সদস্য মো. খলিলুর রহমান প্রমূখ।

