শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) উন্নয়ন প্রকল্পগুলোর কাজের উদ্বোধন করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ইউনিয়ন গার্মেন্টস্ মোড়, ডিবিএল মোড় থেকে গোদারচালা ও আবদার বাজার থেকে জামিরদিয়া সড়ক উন্নয়ন কাজ এবং তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডোমবাড়ীচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এজেএম রকিবুল আহসান জানান, সরকারি বিভিন্ন বরাদ্দের প্রায় ৮ কোটি টাকা কাজের উদ্বোধন করা হয়েছে। এরমধ্যে সড়ক উন্নয়ন ও বিদ্যালয়ের ভবন নির্মাণ রয়েছে। উদ্বোধন হওয়া কাজগুলোর সুফল দ্রুত জনগণ ভোগ করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন সরকার, সাধারণ সম্পাদক লিয়াকত আলী ফকির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাফি উদ্দিন মোড়ল প্রমুখ।

