ঢাকাMonday , 13 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান অঙ্গণ ছিল উৎসবমুখর পরিবেশ

Link Copied!

নড়াইল প্রতিনিধি : গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৭ মার্চ বন্ধ করা হয় সমস্ত ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। পরে ২৩ দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়। দীর্ঘ দেড় বছর পর রোববার (১২ সেপ্টেম্বর) সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। বদ্ধ ঘরে থেকে দম বন্দ হয়ে পড়া শিক্ষার্থীরা প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছে।
দীর্ঘপথ পাড়ি দেবার পর শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এলে শিক্ষার্থীদের মধ্যে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করে। দীর্ঘদিনের না বলা কথাগুলো বলার চেষ্টা করে। শিক্ষকরাও তাদের সন্তান সমতুল্য শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে পাওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। ব্যানার, ফেস্টুনসহ নানা রঙে সাজানো হয় প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানের প্রধান ফটকে তৈরি করা হয় নানা ধরনের গেট।
নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শ্যামা দাস বলেন, এতদিন পর বিদ্যালয়ে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। শিক্ষক, বান্ধবীদের সঙ্গে কথা বলতে পেরে আনন্দ লাগছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সিকদার বলেন, শিক্ষার্থীরা হলো প্রতিষ্ঠানের প্রাণ। তাদের হৈ-হুল্লোড়, আনন্দ, চিৎকার এতদিন শুনতে পাইনি। ঘরে বসেই দিন পার করেছি। তিনি বলেন, সরকারি নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে।
নড়াইল সরকারি মহিলা কলেজেও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় প্রতিষ্ঠানের শিক্ষকসহ সামাজিক সংগঠন স্বপ্নের খোজে ফাউন্ডেশনের নারী সদস্যরা।
এ ছাড়া সরকারি ভিক্টোরিয়া কলেজ, শিব শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।