ঢাকাMonday , 13 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর আত্রাইয়ে বড়-সাঁওতা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন

Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : রোববার (১২ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টার সময় নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের বড়-সাঁওতা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন নওগাঁ-৬ আসন (আত্রাই-রাণীনগর সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। বড়-সাঁওতা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় বড়-সাঁওতা উচ্চ বিদ্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বড়-সাঁওতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম-উল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিধু ভূষন দাস এর সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যা, নাটোর জেলার সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)উপ-সহকারী প্রকৌশলী সুজাউদ্দিন সরদার, আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান শেথ হাফিজুর রহমান হাফিজ, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, নওগাঁ জেলা পরিষদের মহিলা সদস্য ফেরদৌসী ইয়াসমিন ডেজি, বিশা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শাহজাহান আলী, ইউপি সদস্য কামরুজ্জান শিপন প্রমূখ।