ঢাকাThursday , 16 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় যুবলীগের পদ পেতে অর্ধকোটি টাকার গাড়ি উপহার

Link Copied!

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আওয়ামী যুবলীগের পদ যেন সোনার হরিণ। সে সোনার হরিণ পেতে মরিয়া হয়ে ৪৫ লাখ টাকার গাড়িসহ নগদ টাকা দিয়ে মন জয় করতে ব্যস্ত হয়ে পড়েছে যুবলীগের কতিপয় দুর্নীতিবাজ নেতারা।
জানা যায়, আশুলিয়া থানার যুবলীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে ২০১৭ সালে। সে কমিটির আহ্বায়ক হলো কবির হোসেন সরকার আর যুগ্ম আহ্বায়ক মঈনুল হোসেন ভুইয়া। তার কমিটি পাওয়ার পর পুরো আশুলিয়ায় যুবলীগের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আশুলিয়া সব ওয়ার্ডে কমিটি দিয়েছে। এ মুহূর্তে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জুর ছোট ভাই দেওয়ান রাজু আহম্মেদ আশুলিয়া থানা যুবলীগের সভাপতি পদের জন্য মরিয়া হয়ে ওঠেছেন। লবিং চলছে আওয়ামী লীগ ও যুবলীগের উর্ধ্ব মহলে। এতে দেন দরবারের খবর সাভার আশুলিয়ার টক অব দ্যা নিউজ। নাম না প্রকাশের শর্তে যুবলীগের রাজু-পাভেলপন্থী কর্মীরা জানান, বর্তমান আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক যত চেষ্টাই করুক না কেন আশুলিয়া থানার যুবলীগের কমিটিতে সভাপতি হবে মঞ্জু দেওয়ানের ভাই দেওয়ান রাজু আহমেদ এবং সাধারণ সম্পাদক হবে কন্ডা এলাকার নাসির উদ্দিন। এর কারণ জানতে চাইলে তারা বলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহম্মেদ নাছিম পাভেল এ প্রেসিডিয়াম সদস্যের ছেলে আাহম্মেদ ফয়সাল নাইম তুর্য্য এর সাথে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান রাজু আহমেদের একটি কন্ট্রাক্ট হয়েছে। সে কন্ট্রাক্ট অনুসারে যুবলীগের আশুলিয়া থানার সভাপতির পদ পেতে রাজু দেওয়ানের ভাই দেওয়া মেহেদী মাসুদ মঞ্জুর একমাত্র শখের গাড়ি (গাড়ি নং-১৫-৭৪৩৮) যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ পাভেলের ছেলে আহমেদ ফয়সাল নাইম তুর্য্যকে ঈদের পূর্বেই উপহার দিয়েছেন। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা। এ ছাড়া নগদ টাকা যখন যা দরকার রাজুই দিয়ে থাকেন বলে জানান রাজুর সহযোগীরা।
সে শর্তমতে যুবলীগের আশুলিয়া থানার সভাপতির পদ দেওয়ান রাজু আহমেদের পকেটে।
একটি গ্রুপ জানান, ঢাকা যুবলীগের সাভারে ত্রাণ বিতরণের সময় পাভেল গ্রুপের লোকজন পূর্ব পরিকল্পনা করে প্রতিবন্ধীদের দিয়ে মিথ্যা অভিনয় করিয়ে সাংবাদিকদের কাছে ঢাকা জেলা যুবলীগের সুনাম ক্ষুণ্ন করে কমিটি ভেঙে দেয়ার বিষয়টি ঊর্ধ্বতন নেতাদের দৃষ্টিতে আনেন। যুবলীগের ঢাকা জেলা কমিটি ভেঙে দেয়া হয়।
পাভেল-রাজু দেওয়ানের সে গ্রুপটি গত শুক্রবার বিকেলে ঢাকা জেলার যুবলীগের কমিটি গঠনের জন্য সাভারে বিশাল শোডাউন করেছেন।
ঢাকা জেলা যুবলীগের নেতৃবৃন্দ জানান, কমিটির মেয়াদ শেষ হয়েছে তাই কমিটি বাতিল হবে এটা ভালো। কিন্তু এভাবে পরিকল্পনা করে আওয়ামী যুবলীগের সুনাম নষ্ট করে, দেশবাসীর কাছে ঢাকা জেলা যুবলীগের সুনাম ক্ষুণ্ন করে কমিটি বাতিল করা হয়েছে। এ বিষয়টি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পথ প্রদর্শকদের খতিয়ে দেখা উচিত।
এ ব্যাপারে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু জানান, ১৫-৭৪৩৮ নম্বর গাড়িটি তার। তিনি গাড়িটি পাভেলের ছেলে আহম্মেদ ফয়সালের কাছে বিক্রি করেছে।