ঢাকাMonday , 13 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরজেএফ কালচারাল ফোরামের নড়াইল জেলা কমিটি অনুমোদন

দৈনিক পাঞ্জেরী
September 13, 2021 12:42 pm
Link Copied!

নড়াইল প্রতিনিধি : রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সহযোগী সংগঠন আরজেএফ কালচারাল ফোরামের নড়াইল জেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম গঠনতন্ত্রের ১০(ক) ধারা মোতাবেক এ অনুমোদন প্রদান করেন। এতে সুপারিশ করেন আরজেএফ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব (ভারপ্রাপ্ত) ও আরজেএফ কালচারাল ফোরামের কন্দ্রেীয় সদস্য সচিব মো. সাজ্জাদ আলম খান সজল। আরজেএফ কালচারাল ফোরামের নড়াইল জেলা শাখার উপদেষ্টা পরিষদ সদস্য মনোনীত হয়েছেন এডভোকেট অলক কুমার ভট্ট্রচার্জ, মো. উজ্জল খান ও বিএম হামিমুর রহমান শামিম।
কার্যনির্বাহী কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মো. রাজু খান, সহ-সভাপতি হীরক রতন দাস, সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান (আরিফ), সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক, হেলাল উদ্দিন সরদার, প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শীপন শেখ, কোষাধ্যক্ষ আশা খানম, মহিলা বিষয়ক সম্পাদক অন্তরা মল্লিক, কার্যনির্বাহী সদস্য মো. নাইমুল ইসলাম, মো. নুর নবী হোসেন, তাপন সরকার, সাব্বির হোসেন, গোপাল বিশ্বাস। এ কমিটি গত ২৯ জুলাই অনুমোদন দেয়া হয়েছে। আগামী ২ বছর এ কমিটি দায়িত্ব পালন করবে। পরবর্তী কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে।