ঢাকাSunday , 12 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ

Link Copied!

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে বিসিজি স্টেশন কর্তৃক টেকনাফ থানার আওতাধীন সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচলনা করে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার টেকনাফ লে. কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় কাটাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি সুপারি বাগান সংলগ্ন এলাকায় বস্তাসহ একজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে বাঁশি এবং টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। পাচারকারী কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি জানতে পেরে সাদা রঙের একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্সনীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।