ঢাকাMonday , 6 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দৌলতখানে বিদ্যুতায়িত হয়ে সৌদি প্রবাসীর মৃত্যু

Link Copied!

দৌলতখান (ভোলা) প্রতিনিধি : ভোলার দৌলতখানে বৈদ্যুতিক মটরে নির্মাণাধীন নিজ ঘরে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিজল (৩৫) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নংওয়ার্ডের পলপান (পালোয়ান) বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিজল ওই ওয়ার্ডের ইউনুছের ছেলে। দেড় মাস আগে বাড়ি নির্মাণের জন্য তিনি সৌদি আরব থেকে দেশে আসেন। নিহতের স্বজনরা জানান, রফিজল একা সোমবার বেলা দেড়টার দিকে বৈদ্যুতিক মটরের সাহায্যে তার নির্মাণাধীন পাকা ভবনের কলামে পানি দিচ্ছিলেন। মটরটি পুকুরের পাড়ে বসানো ছিলো। পানি দেওয়ার এক পর্যায়ে মটরের তারের প্লাগ বিদ্যুৎসংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তরিতাহত হয়ে পুকুরে পড়ে যান। পরে স্বজনরা তাকে পুকুর থেকে তুলে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৌলতখান থানার ওসি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।