ঢাকাSunday , 12 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুল খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক

Link Copied!

ভোলা প্রতিনিধি : দীর্ঘদিন পর স্কুল-কলেজ খোলায় উল্লসিত শিক্ষার্থীরা। সরকারি ঘোষণা মোতাবেক আজ ১২ সেপ্টেম্বর সারাদেশে স্কুল কলেজ খোলা হয়। স্কুল খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয় ক্লাস। দীর্ঘ সময় পর শিক্ষার্থীদের নিয়ে ক্লাস করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকরাও।
হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, কলেজে ভর্তি হয়ে অদ্যাবধি কোনো ক্লাসে অংশগ্রহণ করতে পারিনি। দীর্ঘদিন পর কলেজ খোলায় খুব খুশি। অধিক আগ্রহের সাথে কলেজে যাচ্ছি। বন্ধুদের সাথে দেখা হবে, গল্প হবে।
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী রিজানুর রহমান বলেন, করোনার জন্য আমরা পরীক্ষা দিতে পারিনি। স্কুল বন্ধের সময় এ্যাসাইনমেন্ট করে স্কুলে জমা দিয়েছি।দীর্ঘদিন পর স্কুল আসতে পেরে খুব ভালো লাগছে। বাড়ি থেকে মাস্ক পরিধান করে আসি। স্কুলে প্রবেশ করার সময় তাপমাত্রা মাপা হয়েছে এবং হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে।
দৌলতখান উপজেলার অন্যতম বিদ্যাপিঠ জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, সরকারি ঘোষণা অনুযায়ী আমরা আজ স্কুল খুলি।ঘোষণার সাথে সাথেই স্কুলের আঙিনা, শ্রেণিকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। স্কুলের প্রবেশ পথে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা হচ্ছে, হাত দোয়ার ব্যবস্থা রাখা হয়েছে, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হচ্ছে। শ্রেণিকক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বসানো হয়েছে। করোনা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এ ছাড়াও প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় মেডিসিনের ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থী ও দশম শ্রেণীর সপ্তাহে প্রতিদিন এবং অন্যান্য ক্লাসের সপ্তাহে একদিন করে ষষ্ঠ শ্রেণি সোমবার, সপ্তম শ্রেণী মঙ্গলবার, অষ্টম শ্রেণী বুধবার ও নবম শ্রেণীর বৃহস্পতিবার ক্লাস হবে। তিনি আরো জানান, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সহকারী শিক্ষকদের নিয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে- মেডিক্যাল টিম, নিয়মশৃঙ্খলা টিম ও পরিষ্কার পরিচ্ছন্নতা টিম।