ঢাকাThursday , 9 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহর থেকে গ্রাম সব জায়গায় হচ্ছে উন্নয়ন: পরিকল্পনামন্ত্রী

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে উন্নয়ন হচ্ছে না। শহর থেকে গ্রাম সব জায়গায় এতো উন্নয়ন অতীতে কোনো সরকার করতে পারেনি। একমাত্র আওয়ামীলীগ সরকার পেরেছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নবাসীর আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘দয়া করে গুজবে কান দিবেন না। একটা চক্র চায় বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, দেশে দাঙ্গা-হামলা লাগিয়ে দেশের শান্তি নষ্ট করতে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের সরকার। তিনি সব সময় ভাবেন যে কোন উন্নয়ন করলে দেশের মানুষের উপকারে আসবে, তাদের ভোগান্তি লাঘব হবে। দেশের মানুষের জন্য তিনি সেটাই করেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবীসহ আরও অনেকে।