ঢাকাThursday , 9 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে নৌকায় প্রাণ গেলে জেলের

Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মেহেদী (২২) নামে এক জেলের নৌকায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৈলাগ ইউনিয়নের জোয়ানশাহী হাওরে এ ঘটনা ঘটে। মেহেদী একই ইউনিয়নের কুকরারাই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবার জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জোয়ানশাহী হাওরের আউনি এলাকায় ছাঁই দিয়ে মাছ ধরতে যান মেহেদী। এ সময় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এক সময় বজ্রপাতে মাছ ধরার নৌকাতেই মারা যান মেহেদী।
পরে আশপাশের জেলেরা মৃত অবস্থায় নৌকায় তাকে পড়ে থাকতে দেথে পরিবারে খবর দেয়।
এ ঘটনায় বাজিতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।