ঢাকাWednesday , 8 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ৬ লাখ টাকার ফেনসিডিল জব্দ

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে ছয় লাখ টাকা মূল্যের এক হাজার ৪৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে নেমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৩টায় বাঘা থানাধীন বারশিপাড়া নদীর পাড় এলাকা থেকে এসব জব্দ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়নের (বিজিবি-১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিজিবি-১ এর অধীনস্থ মীরগঞ্জ বিওপির হাবিলদার আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এসময় বাঘা থানাধীন বারশিপাড়া নদীর পাড় এলাকা থেকে এক হাজার ৪৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল জদ্ধ করা হয়। যার মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।
তিনি আরও জানান, চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।