ঢাকাTuesday , 31 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়িয়ায় ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার কেশরগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, সম্প্রতি কেশরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে অবৈধ অটোরিকশা অপসারণ ও সড়ক দখল করে রাখা দোকানপাট উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। এ নিয়ে সংশ্লিষ্ট শ্রমিক-মালিকদের মধ‍্যে অসন্তোষ সৃষ্টি হয়। তাই তারা একত্রিত হয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ‘নির্যাতনকারী’ উল্লেখ করে তার বিচার দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব‍্য রাখেন কেশরগঞ্জ বাজার ব‍্যবসায়ী সমিতির সভাপতি আ. খালেকসহ স্থানীয় ভুক্তভোগীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ সিদ্দিক বলেন, মূলত অবৈধ অটোরিকশা স্ট‍্যান্ড অপসারণ এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব‍্যবস্থা নেওয়ায় একটি স্বার্থবাদী মহল অপপ্রচার করছে।