ঢাকাTuesday , 31 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দৌলতখানে কুকুরের কামড়ে ৩ শিশু আহত

Link Copied!

দৌলতখান (ভোলা) প্রতিনিধি : ভোলার দৌলতখানে পৃথকস্থানে একদিনে কুকুরের কামড়ে তিন শিশু আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ জয়নগর ও সৈয়দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফিরোজের মেয়ে মাহিয়া (৪), জসিমের মেয়ে ইমা (৯) ও সৈয়দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাকসুদের ছেলে সিয়াম (১২)। এদের মধ্যে মাহিয়া ও ইমা গুরুতর জখম হওয়ায় তাদের ভোলা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান হাসপাতালের চিকিৎসক নুরে ওয়ারা ছালে সিফাত। খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন যাবত উপজেলার বিভিন্নস্থানে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এসব কুকুরে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। খাদ্য সংকটে পড়ে বেওয়ারিশ কুকুরগুলো এরকম করছে বলে মনে করেন স্থানীয়রা।