ঢাকাWednesday , 1 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিড়াল ধরার ফাঁদে আটকা মেছোবাঘ

Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার মাছবাড়ীতে পোল্টি ফার্মে বন বিড়াল ধরার লোহার ফাঁদে একটি মেছোবাঘ ধরা পড়েছে। গত সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাতে মাছবাড়ীর হাড়িভাঙ্গা গ্রামের সোহাগ নামক এক ব্যাক্তির পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। সকালে ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনগণ ভির জমায় মেছোবাঘটি দেখতে। পড়ে খবর পেয়ে কালুখালী থানা পুলিশ বাঘটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মাজবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জানান, পোল্ট্রি ফার্মের বিড়াল মারার ফাঁদে মেছোবাঘটি ধরা পরে। পড়ে পুলিশ সেটিকে থানায় নিয়ে যায়। কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, ‘৯৯৯’ এ ফোন পেয়ে দুপুর ১২টার দিকে মাজবাড়ী থেকে মেছোবাঘটি উদ্ধার করে নিরাপত্তা জনিত কারণে থানায় এনে রেখেছেন এবং বন বিভাগে খবর দিয়েছেন। তারা আসলে মেছোবাঘটি হস্তান্তর করা হবে।