ঢাকাSaturday , 28 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার অলহরী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী গ্রামের মো. উজ্জল মিয়ার মেয়ে তাইয়্যেবা (৫) ও অপরজন একই উপজেলার বগার বাজার এলাকার রাকিবুল ইসলামের মেয়ে রিমি আক্তার (৬)। সম্পর্কে তারা খালাতো বোন
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী গ্রামের খালার বাড়িতে বেড়াতে আসে রিমি আক্তার। বেলা ১১টার দিকে স্বজনদের দৃষ্টি এড়িয়ে দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।