ঢাকাSaturday , 14 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেরি চলাচল সিমীত কারা হয়েছে বাংলাবাজার-শিমুলিয়া রুটে

Link Copied!

মাদারীপুর প্রতিনিধি : পদ্মা নদীতে স্রোতের তীব্রতার জন্য এবং ফেরি চালাতে চালকরা অনীহা প্রকাশ করায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। শনিবার (১৪ আগস্ট) সকাল থেকে রো রো ফেরি চলাচল বন্ধ করে দিয়ে জরুরী পরিবহনের জন্য ২টি কে-টাইপের ফেরি চলাচল রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক সামসুল আবেদীন জানান, ফেরির চালকদের সঙ্গে আলোচনা করে শনিবার সকাল থেকে কেটাইপ ফেরি চালু করা হয়। নদীতে স্রোত থাকায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার সন্ধ্যার পর থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। তবে রো রো, ডাম্পসহ অন্য ফেরি বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে।
এদিকে, ফেরি চলাচল সিমীত করে দেয়ায় বাংলাবাজার ঘাটে আটকে থাকা যানবাহন নিয়ে বিপাকে পড়েছেন চালকরা। শুক্রবার সন্ধ্যার পর বাংলাবাজার ঘাট থেকে ফেরিতে কোনো যানবাহন লোড নেয়নি ফেরির চালকরা ফলে অ্যাম্বুলেন্সসহ ছোট যানবাহন আটকে আছে ঘাটে।
এর আগে শুক্রবার সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে কেটাইপ ফেরি কাকলির। এরপর থেকেই দূর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল সীমিত করে ঘাট কর্তৃপক্ষ।