ঢাকাSaturday , 14 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিত্যক্ত ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ

Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে বাড়ির পরিত্যক্ত ঘর থেকে বকুল বেগম (৫৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার টিএন্ডটি সড়কে একটি বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত বকুল বেগম মৃত আব্দুল হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। বুকুলের ছেলে লিটন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। তার তিন কন্যা ও দুই ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে বকুল বেগমকে কোথায় খুঁজে না পেয়ে বাড়ির একটি পরিত্যক্ত ঘরের তালা খোলা দেখে ভেতরে প্রবেশ করেন স্বজনরা। পরে সেখানে বকুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।