ঢাকাSaturday , 14 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গার্মেন্টস পণ্যসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকা থেকে প্রায় ৬ কোটি টাকা দামের রপ্তানিযোগ্য চোরাই গার্মেন্টস পণ্যসহ সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ সোয়েটার, ২টি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকার।
শনিবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, এ বিষয়ে রাজধানীর মিরপুরের পাইকপাড়া র্যাব-৪ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।