ঢাকাSaturday , 31 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাস্কবিহীন ঘোরাঘুরি করায় দৌলতখানে ১ জনকে ৫ দিনের কারাদণ্ড

Link Copied!

দৌলতখান (ভোলা) প্রতিনিধি : দৌলতখান উপজেলার দলিলখায়ের বাজারের মাস্কবিহীন ঘোরাঘুরি করায় এক পথচারিকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার বেলা সাড়ে ১১টার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন দলিল উদ্দিন খায়ের হাট বাজারে পথচারি মো. নুরনবী (৪০)কে এই কারাদণ্ড প্রদান করা হয়। নুরনবী চরখলিফা ইউনিয়নের কলাকোপা ৩নং ওয়ার্ডের বাসিন্দা ।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মহুয়া আফরোজ। এ সময় তিনি উপস্থিত পথচারিদের উদ্দেশ্য বলেন, আপনারা অবগত আছেন আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খান করোনায় আক্রান্ত।এ ছাড়াও দৌলতখান উপজেলার অনেকে করোনায় আক্রান্ত। সবাই সতর্ক থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনাদের ভালো রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার স্যারের নেতৃত্বে আমরা সবাই কাজ করে যাচ্ছি।