ঢাকাThursday , 15 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটের ব্যাট নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলার ব্যাট নিয়ে দ্বন্দ্বে রাতুল মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাতুল।
নিহত রাতুল মিয়া উপজেলার বিসকা ইউনিয়নের টিলাটিয়া মধ্যপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে।
এর আগে গত ১৩ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে উপজেলার বিসকা ইউনিয়নের টিলাটিয়া মধ্যপাড়া গ্রামে ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্বে আহত হয় রাতুল মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি আবুল খায়ের।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার দিন রাতুল মিয়ার সাথে ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্ব হয় একই এলাকার সালেহীন নামে আরেক কিশোরের। এ সময় ব্যাট টানাটানি করার সময় রাতুলের মাথায় আঘাত লাগতে পারে।
ওই দিন স্থানীয়রা রাতুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বুধবার (১৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে রাতুল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি আরও বলেন, স্থানীয়দের দাবি ব্যাটের আঘাতে রাতুলের মৃত্যু হয়েছে। তবে মরদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।