ঢাকাTuesday , 22 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় তরুণের গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ‌ডি‌সেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার হালসা গ্রামের দরগার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তরুণের নাম সোলেমান (১৮)। সে ওই গ্রামের ভাদু আলীর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুল হামিদ জানান, নিহত তরুণ কৃষি কাজ করত। কী কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘হালসা দরগার মাঠ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতের কোনো এক সময় ওই যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।’