ঢাকাThursday , 15 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ধর্ষণের পর কিশোরীকে হত্যা

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে তানজিনা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তানজিনা আক্তার উপজেলার রামচন্দ্রদী এলাকার আফতাব উদ্দিনের মেয়ে। সে স্থানীয় একটি কওমি মাদরাসার ছাত্রী ছিল।
নিহতের বাবা আফতাব উদ্দিন বলেন, বৃহস্পতিবার আমরা সবাই ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠি। একই সময় তানজিনাও নামাজ পড়তে ওঠে। নামাজের পর মেয়েকে খুঁজে না পেয়ে আশপাশে খুঁজতে থাকি। সকালে বাড়ির পাশের একটি গর্তে তানজিনার মরদেহ দেখতে পাই। তানজিনাকে কে বা কারা হত্যা করে মরদেহটি গর্তে ফেলে রেখে গেছে।
আড়াইহাজার থানার গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজহার উদ্দিন জানান, তানজিনা আক্তার একটি মাদরাসায় লেখাপড়া করে। বৃহস্পতিবার ভোরে কে বা কারা তানজিনাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে তাদের বাড়ির পাশে একটি গর্তে মরদেহ ফেলে দিয়ে যায়। খবর পেয়ে দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তানজিনাকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তানজিনার হত্যাকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।