ঢাকাWednesday , 10 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসাছাত্র হত্যার দায়ে ৩ শিক্ষার্থীর কারাদণ্ড

Link Copied!

নাটোর সংবাদদাতা : নাটোরের মাদ্রাসা ছাত্র তানভীর হত্যার দায়ে একই মাদ্রাসার ৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ মাইনুল হক এ রায় দেন।
রায়ে অভিযুক্ত হুমাইদ হোসেন ও বাইজিদ হাসানকে শিশু আইনের ৩টি ধারায় ১৮ বছর করে কারাদণ্ড দেয়া হলেও একই সাথে তারা ১০ বছর করে আটক থাকবে। অভিযুক্ত নাইমকে ৮ বছরের কারাদণ্ড দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ আগস্ট নাটোর শহরের আশরাফুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণির আবাসিক শিক্ষার্থী তানভীরকে অপহরণ করে হত্যার পর লাশ মাদ্রাসার সেফটি ট্যাংকে ফেলে দেয় একই মাদ্রাসার অভিযুক্ত ওই ৩ শিক্ষার্থী।