ঢাকাTuesday , 29 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

Link Copied!

এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ সুরুজ মিয়া (৫৫) গ্রেফতার। এস আর বি ১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধনবাড়ী থানার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি সুরুজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এজাহারের বিবরণে জানা যায় যে, ভিকটিম (১৪) এক জন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী। সে তার নানীর সাথে তার নানীর বাড়িতে বসবাস করে আসছিল। গত (২৪ সেপ্টেম্বর) বিকেলে ধৃত আসামি সুরুজ ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে তার চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে আসামি ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫, তারিখ-২৫ সেপ্টেম্বর ২০২৬খ্রি., ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২৬)। অপরাধ সংঘটনের পর থেকেই অভিযুক্ত সুরুজ আইনের হাত থেকে বাঁচতে পলাতক ছিল। মামলা তদন্তকারী কর্মকর্তার অভিযানের প্রেক্ষিতে, সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্প উক্ত আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে (২৯ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা বটতলা, কাকরাইদ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ সুরুজ (৫৫),কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।