ঢাকাTuesday , 29 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ: ত্রিবেদীকে হুমায়ুন কবির

Link Copied!

ভারতের সঙ্গে পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে ভবিষ্যতমুখী ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন নিয়েও আলোচনা হয়। বৈঠকে হুমায়ুন কবির বলেন, পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে এবং উভয় দেশের জনগণের কল্যাণে ভারতের সঙ্গে ভবিষ্যৎমুখী ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করতে বাংলাদেশের অঙ্গীকার রয়েছে।