ঢাকাWednesday , 16 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কাভার্ড ভ্যান চাপায় কলেজছাত্রীর মৃত্যু

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাসংলগ্ন এলাকায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত কলেজছাত্রীর নাম সোমা বড়ুয়া (১৮)। বুধবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোমা নগরীর সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী। এই ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে।
কোতোয়ালি থানার এসআই সজল দাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগামী নিয়ন্ত্রণহীন একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সোমা বড়ুয়ার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানের চালক ও কাভার্ড ভ্যানটি আটক করতে সক্ষম হয়।
নিহতের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।