ঢাকাWednesday , 16 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাটমোহরে চোরের দলের কাভার্ড ভ্যান চাপায় নিহত ১

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মহিষ চুরি করে পালানো চোর দলকে ধরার চেষ্টাকালে তাদের কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল আলহাজ্ব রব্বান আলী (৬৫) নামের এক ব্যক্তির।
বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার রামনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রব্বান উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম তপু জানান, উপজেলার চড়ইকোল গ্রামের জামাল প্রামাণিকের ছেলে এরশাদ আলীর বাড়ি থেকে একটি মহিষ চুরি করে কাভার্ড ভ্যানে নিয়ে পালাচ্ছিল চোর দল। টের পেয়ে এরশাদ আলী হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনকে বিষয়টি জানান। তিনি রামনগর গ্রামের পরিচিত কয়েকজনকে ফোন দিয়ে গাড়ি ঠেকাতে অনুরোধ জানান। ওই সময় রব্বান আলীসহ এলাকাবাসী রাস্তায় দাঁড়িয়ে কাভার্ড ভ্যান থামানোর চেষ্টা করেন। গাড়ি না থামিয়ে এলাকাবাসীর ওপর দিয়ে চালিয়ে দেয় চালক। রাস্তা থেকে অন্যরা দ্রুত সরে যেতে পারলেও রব্বানকে চাপা দিয়ে পালিয়ে যায় কাভার্ড ভ্যানটি। এতে ঘটনাস্থলেই রব্বান আলীর মৃত্যু হয়।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে। পৌর সদরের যেসব রাস্তা দিয়ে গাড়িটি পালিয়েছে সেসব রাস্তার সিসিটিভির ফুটেজ যাচাই করে দেখা হচ্ছে। কাভার্ড ভ্যানটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে।