ঢাকাWednesday , 16 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে গণধর্ষণ : দায়িত্বে অবহেলায় ওসি প্রত্যাহার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য চর জব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
নিজাম উদ্দিনের স্থলে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) মো. সাহেদ উদ্দিনকে চর জব্বার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে চর জব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিনকে প্রত্যাহার করে নতুন পদায়ন না হওয়া পর্যন্ত জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং সুধারাম মডেল ওসি (তদন্ত) মো. সাহেদ উদ্দিনকে চর জব্বার থানার ওসি পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।’
চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ১১ আসামির মধ্যে আট আসামি আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় আরো দুই আসামি পুলিশের রিমান্ড রয়েছে।