ঢাকাTuesday , 15 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতি আটক

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুৎফর রহমান মোল্যাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুইশ’ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
আটক লুৎফর উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত্যু গিয়াস উদ্দিনের ছেলে। ছাত্রলীগ নেতা আটকের বিষয়টি নিশ্চিত করেছে ভাঙ্গা থানা পুলিশ। রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ধরা পড়ে এই ছাত্রলীগ নেতা।
আটকের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম জানান, ইয়াবার বড় চালান পাচার হচ্ছে, এমন সংবাদ পেয়ে রাত ৯টার দিকে ভাঙ্গা বাজারের চালপট্টি এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় লুৎফরকে দুইশ’ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানা নেই। পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াবা পাচারকারী হিসেবেই তাকে হাতেনাতে আটক করেছে।
এই ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।