ঢাকাMonday , 14 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে দুই ডাকাত’ নিহত

Link Copied!

শরীয়তপুর প্রতিবেদক : শরীয়তপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন ‘ডাকাত’ নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছে বলে দাবি পুলিশের। রবিবার রাত তিনটার দিকে জেলার সদর উপজেলার দক্ষিণ দেওভোগ এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
নিহতরা হলেন- জাহাঙ্গীর ও রাসেল। তাদের বাড়ি পাশের জেলা মাদারীপুরে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কালকিনির সূর্যমনি গ্রামের সেকেন্দার আলীর ছেলে জাহাঙ্গীর ডাকাত দলের সর্দার এবং সদর উপজেলার চাপাতলীর রাসেল হাওলাদার একই চক্রের সদস্য।
পালং মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, সম্প্রতি শরীয়তপুরে গণপিটুনিতে আহত এক ডাকাতকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী রবিবার রাত তিনটার দিকে সদর উপজেলার দক্ষিণ দেওভোগ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাত সদস্যরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।