ঢাকাMonday , 14 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে প্রায় ২০ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার রাতে নির্যাতিতা ওই ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার পরই রাতেই অভিযুক্ত মজিবুর রহমান (৪২) ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অপহৃত ওই মাদ্রাসা ছাত্রীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকালে গ্রেপ্তার মজিবুরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের ধলীপাড়া গ্রামের মজিবুর রহমান ওই মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসায় যাওয়ার পথে প্রায়ই কুপ্রস্তাব দিত। ওই ছাত্রী তার কুপ্রস্তাবে রাজি হয়নি। গত ২৪ ডিসেম্বর ওই ছাত্রী উপজেলার কালিয়াবাজারে কেনাকাটার জন্য গেলে সেখান থেকেই নিখোঁজ হয়।
মামলায় আরো উল্লেখ করা হয়, ওই মাদ্রাসা ছাত্রীকে মজিবুর অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়।
নির্যাতিতা ওই ছাত্রীর মা বলেন, ‘অভিযুক্ত মজিবুর প্রতিবেশী হওয়ায় আমার মেয়েকে তার প্রবাসী ছেলের বউ করার জন্য নানাভাবে প্রস্তাব দিত। তাকে বলেছিলাম, মেয়েকে আরো পড়াশোনা করাবো। উচ্চশিক্ষিত করবো, তাই আমরা বিয়েতে রাজি হইনি। ওই লম্পট আমার মেয়ের সর্বনাশ করে দিয়েছে। আমার মেয়ের শরীর আর মনের ওপর দিয়ে যা গেছে, তার নিরাময় কে করবে? আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’
এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, ‘মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। পরে সোমবার সকালে মজিবুরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তবে এখনো ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের লোকজনের ধারণা, মজিবুর আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে।’