ঢাকাMonday , 14 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় কাজে ফিরেছে শ্রমিকরা

Link Copied!

সাভার প্রতিনিধি : বেতন-ভাতা বৃদ্ধি হওয়ায় আশুলিয়া শিল্পাঞ্চলে কাজে ফিরেছে অধিকাংশ শ্রমিক। সোমবার সকালে নিজ নিজ কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। বেলা ১১টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি কারখানা থেকে অজ্ঞাত কারণে আজও শ্রমিকরা কাজ না করে বেরিয়ে গেছেন।
বেতন-ভাতায় বৈষম্যের অভিযোগ তুলে জানুয়ারি মাসের শুরু থেকে অশান্ত হয়ে ওঠে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। আন্দোলন চলাকালীন প্রতিদিনই সড়ক অবরোধ করে শ্রমিকরা। পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্ট ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার ছয়টি গ্রেডের পোশাক শ্রমিকদের মজুরি বাড়িয়ে দেয় সরকার।
শিল্পাঞ্চল পুলিশ-১ এর পরিচালক সানা সামিউর রহমান জানান, মজুরি বৃদ্ধির হওয়ায় সোমবার শিল্পাঞ্চলের চিত্র বদলে গেছে। শ্রমিকরা কাজে ফিরেছেন। দুই-একটি ছাড়া সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।