নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
কেরানীগঞ্জে হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোরসেদ তালুকদার জানান, আজ সকালে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসচাপায় অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হন। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বাসের চালককে আটকের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

