ঢাকাSaturday , 12 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে কিশোরী হত্যায় স্বামী আটক

Link Copied!

পারভিন আক্তার ফাহিমা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পারভিন আক্তার ফাহিমা (১৭) নামের এক কিশোরীকে হত্যা মামলায় তার স্বামী শেখ সেলিমকে আটক করেছে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার মধ্যরাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আটক শেখ সেলিমের (২৯) বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার ডিগ্রি গ্রামে।
নোয়াখালী জেলা পিবিআইয়ের পরিদর্শক তৌহিদুল আনোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সেলিম চট্টগ্রামের চাটগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকায় থেকে রাজমিস্ত্রির কাজ করেন। পারভিন আক্তার ফাহিমা ওই এলাকায় থেকে পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে তাদের পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন। বিয়ের পর পারভিন আক্তার ফাহিমা জানতে পারেন সেলিমের আগে থেকেই স্ত্রী ও সন্তান রয়েছে। তিনি সেলিমের সঙ্গে থাকতে রাজি না হওয়ায় সেলিম ক্ষিপ্ত হন। বুধবার সেলিম নোয়াখালী এসে ফাহিমাকে মোবাইলফোনে বাড়ির পাশে ডেকে নেন। সেখানে তাকে ছুরি দিয়ে হত্যার পর লাশ ফেলে চট্টগ্রাম ফিরে যান। ক্ষত-বিক্ষত লাশ উদ্ধারের সময় পেটে বিদ্ধ অবস্থায় একটি ছুরিও উদ্ধার করে পুলিশ। ঘটনার পর মোবাইলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সেলিমের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের চাটগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকার একটি টিনশেড ঘর থেকে সেলিমকে আটক করা হয়।’
উল্লেখ্য, বুধবার রাতে নোয়াখালী সদর উপজেলার পূর্ব শুল্লুকিয়া গ্রামের জহিরুল হকের মেয়ে পারভীন আক্তার ফাহিমাকে (১৭) ছুরিকাঘাত করে হত্যা করা হয়।