ঢাকাFriday , 11 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকে আগুন

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতুর উপর হঠাৎ করে রড বোঝাই একটি ট্রাকে আগুন লেগেছে। এতে সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর ৩৭নং পিলারের কাছে উত্তরবঙ্গগামী রড বোঝাই ট্রাকে আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রাক চালক ও হেলপার নেমে যাওয়ায় প্রাণহানি ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে সেতু দিয়ে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আগুন লাগা ট্রাক সরিয়ে নেওয়ার দুপুর ১টার পর সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।