ঢাকাFriday , 11 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে গণধর্ষণ : কুমিল্লা থেকে গ্রেপ্তার ১

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় জড়িত আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হেঞ্জু মাঝি (২৯) সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
শুক্রবার ভোরে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে এই মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো। এদের মধ্যে ছয়জন এজাহারভুক্ত আসামি ও পাঁচজন ঘটনার সাথে জড়িত ছিল।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, চাঞ্চল্যকর এই মামলায় পুলিশের তদন্ত এবং ভুক্তভোগী ও ইতোমধ্যে গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দিতে ঘটনার সাথে জড়িতদের মধ্যে হেঞ্জু মাঝির নাম উঠে আসে। ঘটনার পর সে এলাকা ছেড়ে পালিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রীবাহী বাসে চালকের সহকারী হিসেবে কাজে যোগ দেয়। প্রযুক্তিগত সহযোগিতায় তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওসি।