ঢাকাFriday , 11 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লবণবোঝাই ট্রাকে ইয়াবা পাচার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : লবণবোঝাই ট্রাক থেকে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে র‌্যাব-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি লবণবোঝাই ট্রাক তল্লাশি করে ড্রাইভিং সিটের পেছনে লুকানো ৩৪ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় মো. সাইফুল ইসলাম, মো. ফারুক ইসলাম ও মো. এরশাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মিয়ানমারের সীমান্তবর্তী টেকনাফ থেকে লবণবোঝাই ট্রাকের আড়ালে ইয়াবা পরিবহন করে আসছিল।