ঢাকাThursday , 10 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ছুরিকাঘাতে যুবতীকে হত্যা

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে পারভীন আক্তার (১৯) নামে এক যুবতীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে পূর্ব শুল্লকিয়া গ্রামের বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পারভীন আক্তার ওই গ্রামের জহুরুল হকের মেয়ে।
নিহতের বাবা জহুরুল হক বলেন, তার মেয়ে চট্টগ্রামে পোশাক কারখানায় চাকরি করত। তিন মাস আগে সে বাড়ি চলে আসে। এরপর থেকে এলাকার কিছু বখাটে তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। বুধবার রাতে তিনি (জহুরুল হক) নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। ফিরে এসে পারভীনকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করেন। এর এক পর্যায়ে বাড়ির পাশের বাগানে গিয়ে ক্ষত-বিক্ষত অবস্থায় পারভীনের লাশ দেখতে পান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।