ঢাকাThursday , 10 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। পুলিশের দাবি, নিহত দুজন মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ এ তথ্য জানান।
নিহতরা হলেন- সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মৃত ইমাম শরীফের ছেলে আব্দুর রশিদ ওরফে ডাইল্ল্যা (৪৭) এবং একই ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে আবুল কালাম (৩৪)। আহত পুলিশ সদস্যরা হলেন-এস আই মো. বোরহান উদ্দিন, এএসআই মোহাম্মদ ফরহাদ ও কনস্টেবল হৃদয়।
পুলিশ জানিয়েছে, আব্দুর রশিদ ওরফে ডাইল্ল্যার বিরুদ্ধে মাদকের ব্যবসা, মানবপাচার ও নারী-শিশু নির্যাতনসহ ৬টি মামলা ছিল। আব্দুর রহমানের বিরুদ্ধে কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন থানায় মাদক ব্যবসায়সহ নানা অভিযোগে ৮টি মামলা ছিল।
ওসি প্রদীপ বলেন, তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার পলাতক আসামি আব্দুর রশিদ ও আব্দুর রহমানকে বুধবার বিকালে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাদের থানায় আনার পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের নিয়ে পুলিশ বৃহস্পতিবার রাতের খুরেরমুখ এলাকায় অভিযানে যায়। এ সময় লুকিয়ে থাকা তার সহযোগীরা গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে দুজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় উদ্ধার করা হয়েছে ২২ হাজার ইয়াবা, ৫টি বন্দুক এবং ২২টি গুলি।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।