ঢাকাThursday , 10 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে এবার ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যুর ঘটনা ঘটেছে। জায়গা-জমি নিয়ে বিবাদে চাচা মো. দুলাল (৫০)কে প্রাণ দিতে হয়েছে। সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে পানাউল্যাহ গ্রামে বুধবার এ ঘটনা ঘটে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক জায়গা-জমির বন্টনকে নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বুধবার দুপুরে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ভাতিজা চাচাকে লাঠি দিয়ে আঘাত করে। আহত চাচা দুলালকে গুরুতর অবস্থায় জেলা শহর মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তবে নিহতের পরিবারের নিকট থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।