ঢাকাWednesday , 9 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না’গঞ্জে ২ তরুণীর লাশ উদ্ধার

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লা র ভোলাইল এলাকায় অজ্ঞাত তরুণীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। ফতুল্লার ঢালীপাড়ায় ঘরে মেঝেতে পরে থাকা কুলসুম আক্তার (২৫) নামে অপর তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে ফতুল্লার পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ভোলাইল এলাকার পরিত্যক্ত মিলের পিছন থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরনে হলুদ শেলোয়ার ও সাদা প্রিন্টের কামিজ রয়েছে।
ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তরুণীকে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অপরদিকে, পুলিশের এসআই উত্তম কুমার জানান, ফতুল্লার ঢালীপাড়ায় মাসুদ মিয়ার ভাড়া দেওয়া বাসার একটি কক্ষের মেঝে থেকে কুলসুম আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ফাঁস দেওয়ার দাগ রয়েছে। কুলসুম স্বামীর সঙ্গে সেখানে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় কাজ করতেন।
ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। নিহতের স্বামী মামুন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।