ঢাকাWednesday , 9 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা রাজশাহী মহাসড়কে পুঠিয়ার বানেশ্বর ও বেলপুকুর থানার পোল্লাপুকুর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের কুতুব আলী (৩২) ও বেলপুকুর থানার চরকাপাশিয়া গ্রামের ওমর আলী (৩৭)। পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বানেশ্বর কলাহাটা নামক স্থানে বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক কুতুব আলী নিহত হন। এ ছাড়া, পোল্লাপুকুর এলাকায় একটি ট্রাক বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই পান ব্যবসায়ী ওমর আলী নিহত হন।
উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, এ দুই দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।