ঢাকাMonday , 7 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনিতে স্কুলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শিশু স্কুলছাত্র আশিক ইকবাল (৫) নিহত হয়েছে। স্কুলে পৌঁছানোর পূর্বে দুটি বেপরোয়া ইঞ্জিন ভ্যানের মাঝখানে পড়ে আশিকের মৃত্যু হয়। এ ঘটনায় ইঞ্জিন ভ্যান দুটির চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
সোমবার সকাল ৯টার দিকে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাত্র তিন দিন আগেই ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল আশিক। আশিক ইকবাল গদাইপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় দুটি বেপরোয়া ইঞ্জিন ভ্যানের মাঝখানে পড়ে চাকায় পিষ্ট হলে স্থানীয়রা আশিককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। পথিমধ্যে মৎস্যকাটি এলাকায় পৌঁছালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।