ঢাকাMonday , 7 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধের হাতের কবজি ও পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষ

Link Copied!

খুলনা প্রতিনিধি : জমিসংক্রান্ত বিরোধের জের ধরে খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামের ৬০ বছর বয়সি বৃদ্ধ কৃষক সাদ্দাম শেখের দুই হাতের কবজি ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে রূপসা সেতুর নিচে পূর্ব পাশে জাবুসা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নজরুল ইসলাম নামের একজনকে আটক করেছে।
সাদ্দাম শেখের মেজ ছেলে নাসিম শেখ বলেন, ‘আমার পিতা ফজর নামাজ শেষে রূপসা ব্রিজের নিচে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর ৭/৮ জন তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ ছাড়া, তার দুই পায়ের রগ কেটে দেয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
রূপসা থানার ওসি (তদন্ত) শাহীনুর রহমান জানান, এ ঘটনার পর অভিযান চালিয়ে নজরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এর আগে ২০১২ সালে একবার সাদ্দাম শেখকে কোপানো হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।